Bengali Poetry (Translated)

আত্মার সম্বোধনে




কতদিন তোমায় ছুঁয়ে দেখি না,
তোমার শরীরের ঘ্রাণ নিই না।

তুমি আমার ভেতরটা জুড়ে থেকো...
অবশ অনুভূতিগুলোর একমাত্র আশ্রয় হয়ে।

নদীর বুকে মাথা রেখেছিলাম,
বাতাস যেন থামতেই অনিচ্ছুক;
আমাকে ভাসিয়ে নিল বহুদূর—
যেখানে কেবল আমার আমিই
শত অভিশাপ পেরিয়ে
আত্মার সম্বোধনে তোমায় ডেকে চলেছি...
শেষ স্মৃতিটুকু অক্ষত রাখতে।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *