আজকাল তোমার ভালোবাসাকে...ভালোবাসা হয় না—শুধু অনুভূতিরা নিভৃতে চেয়ে থাকে আমার দিকে।
খুউব শান্ত ছেলেটা চুপচাপ আমায় দেখে, ব্যথা লুকিয়ে।
মেয়েটি শ্মশান খোঁজে, হেঁটে চলে বহুদূর...খালিপায়ে, ভেজাচোখে।
এখন মনে হয়, জীবনের সবটাই ভুল।
ছেলেটি মেয়েটিকে হাতঘড়ি দিয়েছিল...কিন্তু তাদের দেখা হওয়ার সময় বলেনি।
অপেক্ষার ঘ্রাণ দিয়েছিল...অথচ প্রস্থান ছিল অনিবার্য।
মেয়েটি কেবল ছেলেটিকে পত্র দিয়েছিল—আক্ষেপের পত্র।
আক্ষেপের পত্র
লেখাটি শেয়ার করুন