অনুপ্রেরণামূলক

আই অ্যাম নট ওকে

আপনি কি বলার সাহস পান…আই অ্যাম নট ওকে?
 
আপনি কি কিছুই চিন্তা না করে বলতে পারেন কাছের কাউকে…গিভ মি অ্যা টাইট হাগ?
 
আপনার কি পৃথিবীতে এমন অন্তত কোনো কাছের মানুষ, বন্ধু কিংবা আত্মীয় আছে, যার সাথে থাকলে, কথা বললে মনে হয়…এই মানুষটাই তো ঘর?
 
আপনার কি স্পেসিফিক্যালি কাউকে দেখলে মনে হয়…এখন ওকে এই কথাগুলো ঝরঝর করে বলে দিই?
 
আপনাকে, “একটু সময় দেয়”, এমন কেউ কি আছে?
 
গা এলিয়ে দিয়ে যা ইচ্ছে বলে ফেলতে পারেন, এমন লোকটা আছে তো, না কি…?
 
আপনার কি আছে সেই মানুষ, যাকে পারমিশন না নিয়েই ফোন করতে পারেন, যে-কোনো সময়ই?
 
হা হা হা...জানি, নেই।
কোথাও কেউ নেই।
কারও জন্য কেউ নেই।
কেউ থাকে না, থাকবেও না।
এটাই নিয়ম।
এই নিয়মটা সহজভাবে মেনে নিতে শিখুন, তবেই পৃথিবীর পথে সহজভাবে হাঁটতে পারবেন।
 
ধন্যবাদটা মনে করে পরে দেবেন, কেমন?
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *