Bengali Poetry (Translated)

অশ্রুস্নাত রাতের নিঃশ্বাস



তুই যখন কখনো বলিস—
ব্যস্ত আছি,
আমি আমার অসুখের কথা তোকে জানাই না।

তোর ক্লান্ত শরীরটা ছুঁতে কেমন?
আমায় ভালোবাসতে দিবি?

যদি কখনো অনুমতি দিস, তবে
তোর চোখে—আমার নিঃশব্দে-করা
প্রার্থনা রাখব;
তোর বুকের গভীরে—আমার বহুপ্রতীক্ষায় জমানো
একটুকরো শান্তি রাখব;
তোর ঠোঁটে আমার অশ্রুস্নাত রাতের নিঃশ্বাস রাখব।

অতঃপর
তোর স্মৃতিতে রেখে আসব জাগতিক সুখের একাংশ;
নতুবা, ঘটে যাবে—স্বপ্নের মৃত্যু,
বাড়বে স্পর্শের ভীতি,
আহত হবে আমার এ দীর্ঘ সংকল্প।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *