বাংলা কবিতা

অশ্রুচোট

বৃষ্টিতে ভেজা ডাকটিকিট,
তোমায় পাবার হাফটিকিট,
কষ্ট কষ্ট খুনসুটি,
তোমায় আমি ভাবছি খুউব।


রোদের স্নানে পদ্মচোখ,
তোমার আশা...গুড়েবালি,
বেদনা পিছলে অশ্রুচোট,
তোমায় আমি চাইছি খুউব।


আধলেখা পদ্যের চিরকুট,
তোমার মনের শানিত খুর,
মর্মান্তিক এই ফাঁকির সুখ,
তোমায় আমি খুঁজছি খুউব।


অসুখেরই কিংশুকের খোঁজ,
তোমার নামে ধূসররূপ,
যন্ত্রণারই একেলা ফুল,
তোমায় ভালোবাসছি খুউব।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *