Bengali Poetry (Translated)

অভ্যন্তরের অনুক্রম



তোমাকে বুঝতে হবে না কিছুই—
'ভালোবাসি' কথাটি উচ্চারণ করাও জরুরি নয়।

সুতীব্র প্রলয়োল্লাসে—
নীরব থাকা চলে না।

দৃষ্টির আকুলতায় আঁকড়ে ধরার বাসনা—
সময়ের স্রোতে ভাসিয়ে দেওয়া যায় না।

বিশ্বস্ত ক্ষতের ভিড় ছেড়ে—
স্মৃতিরা পালায় না।

অসহ্য যন্ত্রণায় চোখ না পোড়ালে—
অশ্রু নামে না।

প্রগাঢ় নিঃশ্বাসের গভীরতায়—
স্থির থাকা যায় না।

স্পর্শ ছাড়া—
অনুভূতিরা দীর্ঘজীবী হয় না।

সংকীর্ণ হৃদয়—
আবেগ ছুঁতে পারে না।

অবহেলার নদী—
কখনও পেছন ফিরে তাকায় না।

নিজের সাথে বোঝাপড়া—
কোনোদিনই শেষ হয় না।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *