Bengali Poetry (Translated)

অপেক্ষার ছায়ানট




শুধু তোমার কাছাকাছি থাকব বলেই—
বুনেছিলাম শব্দের ইন্দ্রজাল,
রেখেছিলাম নিষ্প্রাণ মননে—
অনুভূতির নীরব আশ্বাস।

হৃদয়কালিতে লেখা শব্দগুচ্ছে
উঠেছিল জেগে নিভৃত কণ্ঠস্বর,
স্পষ্ট করে ছুঁয়েছিল ওরা—
তোমারই ছদ্মনাম।

পৃষ্ঠাজুড়ে খুঁজেছি শুধুই—
আমার দীর্ঘশ্বাস,
বিবর্ণ রঙে এঁকেছিল যা—
কেবলই তোমার উপহাস।

তুমি দিয়েছিলে আমায়—
অপেক্ষার এক দীর্ঘতর নাম,
সে নামে থেকেছি নিখোঁজ বহু বহুকাল।

জন্মান্তরে আবার দেখা—
তোমার সাথে...এ জীবনে,
এ পথ ছেড়ে তুমি—
যেয়ো না কখনও আর।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *