বাংলা কবিতা

একটুকরো তুমি

তোমার একটুকরো হাসি,
আমি অনেক ভালোবাসি!


তোমার একটুকরো খুশি,
আমি সবটা সময়ই পুষি!


তোমার একটুকরো আড়ি,
আমি রাখি না কখনও বাড়ি!


তোমার একটুকরো নজরদারি,
আমি শুধু ওটুকেই ধার ধারি!


তোমার একটুকরো ব্যস্তক্ষণ,
আমি পুড়তেই দেখি মন!


তোমার একটুকরো দাবি,
আমি খুঁজতেই থাকি চাবি!


তোমার একটুকরো রাগ,
আমি হাসিতেই করি ভাগ!


তোমার একটুকরো সুখ,
আমি ভুলতেই থাকি দুখ!


তোমার একটুকরো দুষ্টুমি,
আমি বুঝি, ওটাই তুমি!


তোমার একটুকরো অস্থৈর্য,
আমি সামলাই একটু ধৈর্য!


তোমার একটুকরো আমি-প্রীতি,
আমি জনমেই করেছি ধৃতি!
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *